Tour and Travel লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Tour and Travel লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

ডিসপ্লে ব্ল্যাক স্ক্রিন হলে করনীয়!

ডিসপ্লে ব্ল্যাক স্ক্রিন হলে করনীয়!



Windows Graphics Driver Reset করার শর্টকাট:

যদি Windows PC-তে স্ক্রিন হ্যাং, ব্ল্যাক স্ক্রিন, ডিসপ্লে ফ্রিজ বা গ্রাফিক্সে সমস্যা দেখা দেয়, তাহলে এই শর্টকাটটি ব্যবহার করতে পারেন:

Windows + Ctrl + Shift + B

ব্যবহারের নিয়ম:

কিবোর্ডে Windows Key চেপে ধরে রাখুন।

এরপর Ctrl + Shift + B একসাথে চাপুন।

স্ক্রিন কিছুক্ষণ কালো/ফ্লিকার করতে পারে এবং একটি বিপ শব্দ হতে পারে।

কয়েক সেকেন্ডের মধ্যে ডিসপ্লে স্বাভাবিক হয়ে আসার কথা।

সতর্কতা: এটি শুধু Windows-এর Graphics Driver রিফ্রেশ/রিসেট করে। সাধারণত আপনার ফাইল, অ্যাপ বা ডাটা মুছে যায় না এবং PC Restart হয় না।




শনিবার, ২৬ আগস্ট, ২০২৩

   ভ্রমণের সময় স্মার্টফোনে যেসব অ্যাপ প্রয়োজন!

ভ্রমণের সময় স্মার্টফোনে যেসব অ্যাপ প্রয়োজন!

 

ভ্রমণের সময় স্মার্টফোনে যেসব অ্যাপ প্রয়োজন!



ভ্রমণ মানুষের অন্যতম পছন্দের বিষয়। কেউ নিজ দেশের মধ্যে আবার কেউ পরদেশে ভ্রমণ করেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগে ভ্রমণের সময় স্মার্টফোন অন্যতম অনুষঙ্গ। আর এতে বেশকিছু অ্যাপ আগে থেকে ইনস্টল রাখা জরুরি বলে দ্য সানের খবরে জানানো হয়েছে।

প্রথমেই গুগল ট্রান্সলেট। যেকোনো দেশে ঘুরতে গেলে অ্যাপটি অনেকভাবে সহায়তা করবে। বিশেষ করে ভাষা বোঝার ক্ষেত্রে। কেননা এক দেশের গালি অন্য দেশের বুলি। ট্রান্সলেটের পর রয়েছে গুগল ম্যাপ। বর্তমানে ম্যাপের ডাটাবেজ আরো উন্নত ও সমৃদ্ধ। ফলে যেকোনো দেশে গেলে রাস্তা খুঁজে পাওয়া আর কঠিন হবে না। ম্যাপের পর আবহাওয়া সম্পর্কে জানাও জরুরি। তাই ওয়েদার আপডেট অ্যাপ থাকা উচিত। কেননা যদি কোনো অঞ্চল ভ্রমণের সময় প্রাকৃতিক দুর্যোগ হানা দেয় তাহলে সব আনন্দ মাটি হয়ে যাবে। অনলাইনে পেমেন্ট করা যায় এমন কিছু অ্যাপও স্মার্টফোনে রাখা যায়।

ভ্রমণের ক্ষেত্রে স্বাস্থ্য সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য পরীক্ষা ও আপডেট পাওয়া যাবে এমন কিছু অ্যাপ সেলফোনে থাকা ভালো। নোটবুক, হোটেল বুকিং অ্যাপ ও গাড়ি ভাড়া করার অ্যাপও ভ্রমণে সহায়ক। কেননা নোটবুকে গুরুত্বপূর্ণ তথ্য, ড্রাইভিং লাইসেন্সের তথ্য লিখে রাখা যায়। ডিজিটাল সংরক্ষণের পাশাপাশি এটি ইতিবাচক।